1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে সিঙ্গার শোরুমে ফ্রিজ কেনার ধুম: বেশির ভাগ ক্রেতাই মধ্যবিত্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ৭.০৭ এএম
  • ৫৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ স্টেশন রোডস্থ সিঙ্গার শোরুমে সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ কেনার ধুম পড়েছে। স্ক্র্যাচক্রাডে শতভাগ মূল্য ছাড়ের অফার, মিনিমাম ডাউন পেমেন্ট এবং ১২ মাসের সহজ কিস্তিতে নানা ধরনের ফ্রিজ নিতে সোমবার দুপুরে গ্রাহকদের ভীড় লক্ষ্য করা গেছে শোরুমের ভিতরে বাইরে। জেলার বিভিন্ন স্থান থেকে আগত গ্রাহকরা পছন্দের ফ্রিজ কিনে নিয়ে যাচ্ছেন বাড়ি। তবে ক্রেতাদের মধ্যে মধ্যবিত্তের সংখ্যাই বেশি লক্ষ্য করা গেছে।

সুনামগঞ্জ স্টেশন রোডস্থ সিঙ্গার শোরুম সূত্রে জানা গেছে শোরুমে সর্বনি¤œ ২৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত দামের সিঙ্গার ফ্রিজ রয়েছে। তবে সবচেয়ে বেশি চলছে ২৫-৩৫ হাজার টাকা দামের ফ্রিজ। মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকায় দেশের সেরা ব্রান্ডের ফ্রিজ নিয়ে যাচ্ছেন তারা। বিশেষ করে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানীর মাংস সংরক্ষণের জন্যও অনেকে সাধ্যমতো ফ্রিজ কিনতে আসছেন।
সরেজমিন সোমবার দুপুরে গিয়ে দেখায় শোরুমের ভিতরে কাস্টমার সার্ভিস টেবিলের সামনের সবগুলো চেয়ারে ক্রেতারা বসে আছেন। দাড়িয়ে আছেন আরো ৫-৭ জন। আরো বেশ কয়েকজন নারী পুরুষ ঘুরে ঘুরে ফ্রিজ পছন্দ করছেন। সিঙ্গার শোরুমের কর্মীরা ফ্রিজগুলো সম্পর্কে ক্রেতাদের অবগত করছেন। কোন ব্রান্ডের দাম কত তা বুঝিয়ে দিচ্ছেন। গ্রাহকরাও পছন্দের ফ্রিজ নেড়ে চেড়ে দেখছেন।

ক্রেতা সোহেল আহমদ বলেন, আমি একটি বেসরকারি কম্পানিতে চাকুরি করি। ঈদে ভালো অফারের ঘোষণা পেয়ে দেশের সেরা ব্রান্ডের সিঙ্গার ফ্রিজ কিনতে এসেছি। ৩৫ হাজার টাকায় মিনিমাম ডাউনপেমেন্টে ফিজ্রটি কিনলাম। তিনি বলেন, সকাল সকাল এসেছিলাম। এসে দেখি অনেক গ্রাহকের ভিড়।
মোহনপুর গ্রামের শাহিন মিয়া বলেন, আমার ছোট বোনকে ফ্রিজ উপহার দেওয়ার জন্য ২৫ হাজার টাকায় একটি ফ্রিজ কিনেছি। আমার মতো অনেকেই দেখলাম ফ্রিজ কিনতে এসেছেন। তাছাড়া সিঙ্গার ব্রান্ডের পণ্য এখনো মান ও গুণাগুণ ধরে রাখতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
সুনামগঞ্জের সিঙ্গার শোরুমের ব্র্যাঞ্চ ম্যানেজার এনামুল হক বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কম্পানি আকর্ষনীয় অফার দিয়েছে। এ কারণে গত এক সপ্তাহ ধরে ক্রেতারা ভিড় করছেন। অফারের কাঙ্খিত সাড়া পেয়েছি আমরা। বিশেষ করে মধ্যবিত্তরা তাদের সাধ্যমতো দামের মধ্যে ফ্রিজ কিনে নিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ শোরুমের কর্মীরা গ্রাহকদের সর্বোচ্চসেবা দিতেও চেষ্টা করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!