1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু হাওরটুয়েন্টিফোরডটনেটের প্রধান সম্পাদক মনোনীত

  • আপডেট টাইম :: বুধবার, ১ আগস্ট, ২০১৮, ৭.৫৪ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আমেরিকাপ্রবাসী সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু সুনামগঞ্জ জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওরটুয়েন্টিফোরডটনেটের প্রধান সম্পাদক মনোনীত হয়েছেন। ১ আগস্ট ২০১৮ থেকে তিনি প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু বাংলাদেশে অবস্থানকালে জাতীয় দৈনিক সংবাদ, ভোরের কাগজ, দেশটিভিসহ মূল ধারার প্রথম সারির মিডিয়ায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কাকন বিবিকে তিনিই প্রথম লোকচক্ষুর আলোয় নিয়ে আসেন। প্রবাসে অবস্থান করেও তিনি নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও লেখালেখি চালিয়ে যাচ্ছেন। একজন অভিজ্ঞ সাংবাদিক হাওর টুয়েন্টিফোরডটনেটে যুক্ত হওয়ায় পোর্টালটি আরো সমৃদ্ধ হবে বলে আশাবাদী সংশ্লিরা।
উল্লেখ্য হাওর টুয়েন্টিফোরডটনেট ২০১৩ সাল থেকে নিয়মিত জেলায় সংবাদ আপলোড করে আসছে। ইতোমধ্যে পোর্টালটি জনপ্রিয়তা পেয়েছে। ২০১৪ সালে পিআইবি থেকে এই পোর্টালের সম্পাদকসহ দুইজন অনলাইন সাংবাদিকতার বিশেষ প্রশিক্ষণ সস্পন্ন করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!