1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

গুলশান হামলার নায়ক মারজান শিবিরের সাথি ছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ৫.২৪ পিএম
  • ৬৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
গুলশান হামলার ‘অপারেশন কমান্ডার’ নুরুল ইসলাম ওরফে মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলো বলে একাধিক বিশ্বস্থ সূত্রে জানা গেছে। শিবিরের সাথি মারজান সম্পর্কে এ কথা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও দীর্ঘদিন অনুপস্থিত থাকায় নুরুল ইসলামের ছাত্রত্ব বাতিল করা হয়েছিল বলে তিনি জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘নুরুল ইসলাম শিবিরের সাথি ছিলেন।’ তিনি এ দাবির সমর্থনে বলেন, ‘২০১৫ সালের ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবদুর রব ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় একটি ল্যাপটপ জব্দ করা হয়। ওই ল্যাপটপে শিবিরের সাথির তালিকায় নুরুল ইসলামের নাম পাওয়া যায়। ল্যাপটপটি বর্তমানে গোয়েন্দা সংস্থার কাছে আছে।’
নুরুল ইসলাম শিবিরের সাথি ছিলÍপ্রক্টরের এ দাবির ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তা ছাড়া এ ব্যাপারে জানতে শিবিরের কয়েকজন নেতাকে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘নুরুল ইসলাম নামে একজন ছাত্র আরবি বিভাগে ছিল। সে প্রথম বর্ষে জিপিএ–৩.৪৮ পেয়েছে। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারির পর থেকে তাঁকে বিশ্ববিদ্যালয়ে আর দেখা যায়নি। সে তৃতীয় বর্ষে ভর্তি হয়নি। দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় বর্তমানে তাঁর ছাত্রত্ব নেই। আরবি বিভাগের সভাপতিকে আগামীকাল বুধবারের মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে বলা হয়েছে।’

আরবি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বর্তমানে চতুর্থ বর্ষে আছেন। চতুর্থ বর্ষের একাধিক শিক্ষার্থী জানান, মারজানকে তাঁরা ফাহাদ নামে চিনতেন। তিনি খুবই মিশুক ছিলেন। সবার সঙ্গে কথা বলতেন। প্রথম বর্ষে ক্লাসে সে নিয়মিত ছিল। দ্বিতীয় বর্ষ থেকে অনিয়মিত হয়ে পড়ে। পরে তাঁকে সর্বশেষ পরীক্ষা দিতে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, নুরুল ইসলামের বিষয়ে সব তথ্য আজ মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করা হয়েছে। রোববারের মধ্যে নতুন করে সব বিভাগের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দিতে বলা হয়েছে।

এদিকে হাটহাজারী থানার পরিদর্শক মজিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছে, এর বাইরে তদন্তের স্বার্থে এ মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!