1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে গানে গানে পঞ্চ কবিকে স্মরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮, ৪.১৭ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলা সঙ্গীতের অমর সঙ্গীত মহাজন ও পঞ্চকবি খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডিএল রায়, রজনী কান্ত সেন ও অতুল প্রসাদ সেনের কালজয়ী গান শ্রোতাদের শুনিয়েছে সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পঞ্চকবি স্মরণে সঙ্গীত সন্ধ্যাটি মনোমুগ্ধকর হয়ে ওঠে সমঝদার সঙ্গীতবোদ্ধা ও দর্শকদের কাছে। গানের ফাকে ফাকে ডা. সালেহ আহমদ আলমগীরে সাবলিল উপস্থাপনায় তম্ময় ছিলেন শ্রোতারা। অনুষ্ঠানে শহরের নানা পেশার সুধীজন উপস্থিত ছিলেন। দলীয় পরিবেশনায় ১৫টি গান একে একে পরিবেশন করেন শিল্পীবৃন্দ। আলোকোজ্জ্বল মঞ্চে শাদা পোষাকের শিল্পীরা ছিলেন প্রাণবন্ত ও সরল সুন্দরের প্রতিচ্ছবি। প্রায় পোনে দুই ঘন্টা শ্রোতাদের তন্ময় করে রাখেন শিল্পীবৃন্দ।
সঙ্গীত পরিবেশনা করে শিল্পী প্রসেনজিৎ দে পিনু, অঞ্জন চৌধুরী, চয়ন চৌধুরী, অয়ন চৌধুরী, অন্তরা খাসনবিস, চন্দনা পাল প্রমুখ।
সঙ্গীত পরিবেশনা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শ্রোতাবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!