1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অনাড়ম্বর সম্মেলন সম্পন্ন: কমিটি ঘোষণা হয়নি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮, ৪.০১ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অনাড়ম্ভর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া সম্মেলন সাড়ে ১২ টায় শেষ হয়ে যায়। সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বর্তমান ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপত্তির ঘোষণা দিয়ে সার্কিট হাউসে নেতৃত্বে আসতে আগ্রহীদের বায়োডাটা জমা দানের আহ্বান জানালেও তিনি সার্কিট হাউসে না গিয়েই সরাসরি ঢাকা চলে যান।
সুনামগঞ্জ শহিদ আবুল হোসেন মিলনায়তনে শুক্রবার সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। জেলা ছাত্র লীগের আহ্বায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, কেন্দ্রীয় ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল প্রমুখ।
সম্মেলন নিয়ে বিভক্ত ছাত্র লীগের মধ্যে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন করেন সংশ্লিষ্টরা। বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জ ছেড়ে যান। তারা শিগ্রই কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!