1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

চ্যানেল আই সেরাকণ্ঠে যৌথ চ্যম্পিয়ন হাওর কন্যা ঐশী

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ৪.৩১ পিএম
  • ৬৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
সুনামগঞ্জের মেয়ে রাকিবা ইসলাম ঐশী চ্যানেল আই সেরা কণ্ঠে যৌথভাবে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে। আর চ্যানেল আইও প্রথমবারের মত যুগ্ম চ্যাম্পিয়নের দেখা পেয়েছে সংগীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ’তে।

‘ফিজআপ চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’ এর চ্যাম্পিয়ন হয়েছে যৌথভাবে সুনামগঞ্জের মেয়ে ঐশী এবং ঢাকার মেয়ে সুমনা। প্রথম রানারআপ হয়েছে তৃষা এবং ২য় রানারআপ নান্নু।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীর পাড়ে হোটেল চাত্রিয়ামে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। রবিবার সন্ধ্যা ৬ টায় পর্দা ওঠে ফিজ আপ চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৭-এর গ্র্যান্ড ফিনালের।

৩৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ছয় মাসের লড়াই শেষে সেরা ১০ এ উঠে আসে আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল। বিচারকের আসনে আসীন ছিলেন কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্জি, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।

ইজাজ খান স্বপনের পরিচালনায় ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর উপস্থাপনায় ছিলেন মারিয়া নূর। গ্র্যান্ড ফিনালেতে আমন্ত্রিত হিসেবে পারফর্ম করেছেন ইমরান এবং কোণাল।
রাকিবা ইসলাম ঐশী সুনামগঞ্জের তাহিরপুরের মেয়ে। তবে দীর্ঘদিন ধরে বসবাস করেন সুনামগঞ্জ শহরে। ছোটবেলা থেকেই ঐশী সঙ্গীতে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। চ্যানেল আইয়েরও এই রিয়েলিটি শোতেও প্রতিটি পর্বে সে চমক দেখিয়েছে। রাকিবা ইসলাম ঐশী সুনামগঞ্জের তরুণ সাংবাদিক দেওয়ান শাহজামাল চৌধুরীর স্ত্রী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!