1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি মল্লিক মঈনুদ্দিন, সেক্রেটারি সৈয়দ জিয়াউল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ৩.২৮ পিএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মল্লিক মঈনুদ্দিন সোহেল ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ জিয়াউল ইসলাম বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী মিলনায়তন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচক ম-লী।
সভাপতি পদে মল্লিক মঈন উদ্দীন সোহেল ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. চঁাঁন মিয়া পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জিয়াউল ইসলাম ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ১২৯ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সবিতা চক্রবর্তী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শামসুল করিম হিরন, সহকারি কমিশনারের দায়িত্ব পালন করছেন শাহাব উদ্দিন চৌধুরী ও শহীদুল হাসমত খোকন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!