1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ধর্মপাশায় উদীচীর প্রতিবাদী সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭, ৪.০৩ পিএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

রাজু ভূঁইয়া, ধর্মপাশা::
‘রোহিঙ্গা নিধন রুখে দাঁড়াও বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় উদীচীর প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন সড়কে উদীচীর ধর্মপাশা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। উপজেলা শাখার সহ-সভাপতি নিয়তী রাণী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক এনির সঞ্চালনে এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু, জিতেশ চন্দ্র সরকার, প্রসুনজিত বিশ্বাস পলাশ প্রমুখ। বক্তারা, মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সংগঠনসহ মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যানের মধ্যে জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু, প্রচার সম্পাদক রাহুল দাস পাপন, সদস্য পারভেজ আহমেদ, শাকিল আহমেদ মুন, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!