1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আজ মহানবমী, বিসর্জনের সুর বাধছে ভক্তমনে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১০.৫২ এএম
  • ৬৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সর্বজনীন রূপ নিয়েছে বহু আগেই। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পূজার মহানবমী। আর মাত্র এক দিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। তাই বিসর্জনের সুর ভাজছে ভক্তমনে। তবে নবমী উপলক্ষে আরতি নৃত্যের প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে বিভিন্ন ম-পে।
দশভুজা দুর্গার আরাধনার পাশাপাশি দেবীকে বিদায় জানানোর আয়োজনে ভক্তকুল থাকবেন বিষন্ন।
ভক্তি আর শ্রদ্ধায় বিভিন্ন পূজা মন্ডপে আরতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নবমী পূজা। সুনামগঞ্জ জেলায় এবার তিন শতাধিক ম-পে দুর্গা পূজা সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত নির্বিঘেœ সম্পন্ন করেছেন পূজারিরা। আরতির নৃত্যে সপ্তমির দিন থেকেই তারা মুখর করে রাখছেন ম-প।
নবমীর দিনে মন্ডপে মন্ডপে প্রধান আকর্ষণ থাকবে আরতি প্রতিযোগিতা। রাতকে উজ্জ্বল করে ভক্তরা মেতে উঠবেন নানা ঢঙে আরতি নিবেদনে। একই সঙ্গে দিনভর চলবে চন্ডীপাঠ। থাকবে ভক্তদের কীর্তনবন্দনা।
শ্রী শ্রী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন অষ্টম্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে অষ্টমী পূজা।
এদিকে নবমীর দিনে আনন্দ আয়োজনে অংশ নিতে মন্ডপে মন্ডপে পূজারীদের ভীড় ছিল লক্ষনীয়। দুর্গাদেবীকে দর্শন করার জন্য পূণ্যার্থীরা মন্ডপে মন্ডপে ঘুরে বেড়াচ্ছেন। ভক্তরা মায়ের চরনে অঞ্জলী প্রদানও করছেন।
ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে চলছে উলদ্ধনি। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে ঘিরে সমগ্র সিলেট যেন পরিণত হয়েছে উৎসবে নগরীতে।
শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ভক্তদের উপস্থিতি দেখা যায় মন্ডপ গুলোতে। তবে মন্ডপগুলোতে আজ নারী ও কিশোরীদের বেশি উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে প্রতিটি ম-পে। সুনামগঞ্জ জেলার সর্বত্রই শারদীয় দুর্গোৎসব মহাউৎসবে পালিত হচ্ছে। সম্প্রীতির এই উৎসব নির্বিগ্নেই সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!