1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

সুনামগঞ্জে কালের কণ্ঠ শুভসংঘের জেলা কমিটি গঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ৮.০১ এএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় জড়িত অং সান সুচি ও জেনারেল মিন অং হ্লাইং এর মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানিয়ে সুনামগঞ্জে কালের কণ্ঠ শুভসংঘের জেলা কমিটি গঠিত হয়েছে। শুভ কাজে সবার পাশে এবং আর্ত মানবতার সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে জেলা কমিটি যাত্রা শুরুতে সুধীজনের সহযোগিতা চেয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
কালের কণ্ঠ শুভ সংঘের সাবেক সভাপতি অ্যাডভোকেট কল্লোল তালুকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাহেরিন চৌধুরী মিশুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও শুভসংঘের সাথে সংশ্লিষ্টরাসহ সুধীজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকলের নাম ঘোষণা করেন কালের কণ্ঠর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা শামস শামীম।
কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন নৃপেশ তালুকদার নানু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট কল্লোল তালুকদার, শামস শামীম ও ফেরদৌসী সিদ্দিকা।
সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিন ও মানবেন্দ্র কর। সহ-সভাপতি হলেন, অ্যাডভোটে আব্দুল খালেক, আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, টিটু রঞ্জন দাস ও ইউনুস মিয়া বাবুল, দফতর সম্পাদক দোলন দেবনাথ, কোষাধ্যক্ষ সাকেরিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিল্লাত আহমেদ।
কমিটির সদস্যরা হলেন, রইছুজ্জামান, তারেক চৌধুরী, পুলক তালুকদার, জাহাঙ্গীর আলম, গোলাম মওলা তোহা, রিঙ্কু চৌধুরী, নিহারিকা রায়, জহির আলম রানা, জ্যোতি দীব্রা, আইরিন জাহান এনি ও সাকিবুল হাসান।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কমিটি গঠনের শুরুর দিনেই মানবতাবিরোধী অপরাধে অং সান সুচি ও জেনারেল মিন অং হ্লাইং এর আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কর্মসূচি পালন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এভাবে প্রতিনিয়ত আর্ত মানবতার সেবা ও সকল ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!