1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ এজহারনামীয় আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭.৫০ এএম
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মোঃ কয়েছ আহমদ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং বাজার সংলগ্ন পশ্চিমপাড়া এলাকার একটি স-মিলের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত কয়েছ আহমদ স্থানীয় উমেদশ্রী গ্রামের মোঃ আজিব উদ্দিনের ছেলে। অভিযানে তার কাছ থেকে উদ্ধার হওয়া ১০১ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১০.১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার ৩৫০ টাকা। ডিবি পুলিশের এসআই অঞ্জন সরকার, এএসআই আব্বাস উদ্দিন, কনস্টেবল মোশারফ ও মনিরের সমন্বয়ে গঠিত দল এই অভিযানটি সফল করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!