স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মোঃ কয়েছ আহমদ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং বাজার সংলগ্ন পশ্চিমপাড়া এলাকার একটি স-মিলের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত কয়েছ আহমদ স্থানীয় উমেদশ্রী গ্রামের মোঃ আজিব উদ্দিনের ছেলে। অভিযানে তার কাছ থেকে উদ্ধার হওয়া ১০১ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১০.১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার ৩৫০ টাকা। ডিবি পুলিশের এসআই অঞ্জন সরকার, এএসআই আব্বাস উদ্দিন, কনস্টেবল মোশারফ ও মনিরের সমন্বয়ে গঠিত দল এই অভিযানটি সফল করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net