1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাওরে দুই শিশুর মরদেহ উদ্ধার, বাবাকে হেফাজতে নিয়েছে দিরাই পুলিশ তাহিরপুরে ১৯৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় গ্রিস, নবায়ন হবে শ্রম অভিবাসন চুক্তি টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৩ হাউসবোটকে জরিমানা সাত সমুদ্র তেরো নদীর এপাড়ে, টেমসের তীরে এক টুকরো সুনামগঞ্জ।। আ স ম মাসুম সুরমায় বাল্কহেডের ধাক্কায় জেলের মৃত্যু, দানব বাল্কহেড ও চালকসহ আটক ৮ তিন মাসের মধ্যে সুনামগঞ্জ পশ্চিম বাজারের মদের দোকান সরানোর সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বোয়েসেলের ঢাকা গামী মামুন পরিবহন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, হেলপার পুলিশ হেফাজতে সুনামগঞ্জে ১১১ কেজি ভারতীয় ফুচকা ও ১০টি লিড বল কার্তুজ উদ্ধার

তাহিরপুরে ১৯৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২.৫৯ পিএম
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জানু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি এলাকার একটি আধাপাকা বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কাউকান্দি এলাকায় একটি বসতঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন জানু মিয়া। তাকে আটক করে তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের বায়ুরোধক জিপার ব্যাগে রাখা ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জানু মিয়া কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে। র‌্যাবের দাবি, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ ইয়াবা তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!