1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই শিশুসন্তানকে হাওরে ডুবিয়ে হত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর হত্যা মামলা সুনামগঞ্জ সরকারি এতিমখানার ৪ এতিম কন্যার এসএসসিতে দারুণ সাফল্য দিরাইয়ে বাবার হাতে নিহত দুই সন্তানের মায়ের হাতে ওসি রতন শেখের মানবিক সহায়তা সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! অভাবের সংসারে নির্মম বলি: সুনামগঞ্জে দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ডুবিয়ে মারলেন বাবা। সুনামগঞ্জে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী মাদক কারবারি আটক হাওরে দুই শিশুর মরদেহ উদ্ধার, বাবাকে হেফাজতে নিয়েছে দিরাই পুলিশ তাহিরপুরে ১৯৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় গ্রিস, নবায়ন হবে শ্রম অভিবাসন চুক্তি টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৩ হাউসবোটকে জরিমানা

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৩ হাউসবোটকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯.৩৮ এএম
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অভিযান চালিয়ে তিনটি হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) পরিচালিত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে তিনটি হাউসবোটকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউসবোটের যাত্রী ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!