1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন মাসের মধ্যে সুনামগঞ্জ পশ্চিম বাজারের মদের দোকান সরানোর সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বোয়েসেলের ঢাকা গামী মামুন পরিবহন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, হেলপার পুলিশ হেফাজতে সুনামগঞ্জে ১১১ কেজি ভারতীয় ফুচকা ও ১০টি লিড বল কার্তুজ উদ্ধার ৪০ বছর পর দিদার শিকড়ের সন্ধানে নাতির আবেগগন বার্তা: মধ্যনগরবাসীর সহযোগিতা চায় আসামের পরিবার দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি লিটন, সম্পাদক ইমরান ​ ছাতকের চরবাড়ুকা গ্রামে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ তাহিরপুরে জুমা’র নামাজের সময় পাথর ব্যবসায়ীর অফিসে ডুকে ৫ লাখ টাকা নিয়ে চম্পট চোরের আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জে ১১১ কেজি ভারতীয় ফুচকা ও ১০টি লিড বল কার্তুজ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩.৫৬ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোররটার::
সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে ১১১ কেজি চোরাচালানকৃত ভারতীয় ফুচকা ও ১০টি লিড বল কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি র‌্যাব। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন ব্যক্তি বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে প্রের রিলিজ পাঠিযে এই তথ্য জানায় র্যাব।

শনিবার (শুক্রবার দিবাগত রাত- ৮ আগস্ট) রাত ২টা ৩৫ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর সাকিনস্থ স্বাধীন বাজার থেকে চিন্তপুরগামী সড়কে এ অভিযান চালায় র‌্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, রাত ১টা ২০ মিনিটের দিকে রাধানগর পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে, লালপুর এলাকার স্বাধীন বাজার থেকে চিন্তপুরগামী সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানকৃত পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১১১ কেজি ভারতীয় ফুচকা ও ১০টি লিড বল কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাচালানকৃত ভারতীয় ফুচকা ও ১০টি লিড বল কার্তুজ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্তপথে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব জানায়, এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!