দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটন সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় নতুন এই কমিটির নাম ঘোষণা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী।
কমিটির অন্যান্যদের মধ্যে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সৈদূর রহমান তালুকদার কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হক সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটি গঠনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান।
এছাড়াও সাধারণ সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার, সহ-সভাপতি সোয়েব হাসান এবং সিনিয়র সাংবাদিক কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, মোশাহিদ আহমদ, হিল্লোল পুরকায়স্থ, জীবন সূত্রধর, দীপংকর বনিক, মুহিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।