1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে পথে নামলেন বাংলাদেশের অভিনয়শিল্পীরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১১.০৮ এএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হাজির হন চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। মানবতার কল্যাণে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেই সাড়া আমরা পেয়েছি সবার কাছ থেকে। চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত হন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অভিনেতা ফারুক, ফেরদৌস, রুবেল, আমিন খান, রিয়াজ, আমজাদ হোসেনসহ অনেকে। প্রতিবাদ সমাবেশে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের আহ্বান জানান শিল্পীরা। বক্তৃতায় সেখান সংখ্যালঘু রোহিঙ্গাদের অমানবিক জীবনের চিত্র তুলে ধরা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!