1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বেগম খালেদা জিয়ার জানাযায় মুসল্লিদের ঢল

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০.৫৮ পিএম
  • ৩৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় সারাদেশ থেকে লাখো মুসল্লি অংশ নিয়েছিলেন। এক পরিসংখ্যানে জানা গেছে অন্তত ২৫ লাখ মুসল্লি শেষ বিদায়ে অংশ নিয়েছিলেন। এটি বাংলাদেশে স্মরণকালের সর্বৃহৎ জানাজার স্বীকৃতি পেয়েছে। এছাড়াও সারাদেশে গায়েবানা জানাজাও সম্পন্ন হয়েছে।
ঢাকায় জানাজা পড়িয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। সাড়ে ৩টার পর জানাজা শেষে সংসদ ভবনের পেছনে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে।
বুধবার দুপুর ৩টা ২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে এ জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

প্রত্যক্ষদর্রা জানান, আগারগাঁও, পাসপোর্ট অফিসের উল্টো পাশের সড়ক, বিজয় সরণি ও ফার্মগেটের সামনে যান চলাচল বন্ধ ছিল জানাজার কারণে। মানুষের ভিড়ে বিজয় সরণি, পরিকল্পনা কমিশনের সড়ক, চীন মৈত্রী সড়ক এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। মানুষ সেখানে দাড়িয়েই জানাযায় অংশ নেন।

এর আগেই সকাল বেলা বেগম জিয়াকে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আনা হয়। সেনাবাহিনী হিউম্যান চেইন গঠন করে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে।

এদিন বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটির যাত্রা শুরু হয়।

সকাল ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, টানা ৩৮ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!