1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক প্রকাশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১.৪০ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীম ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। নেতৃবৃন্দ এই মহিয়সী নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আতœার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোককে শক্তিতে পরিণত করে তাঁর পরিবার ও রাজনৈতিক দলকে দেশের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, বাংলাদেশের নারীজাগরণ, নারী অধিকার প্রতিষ্ঠা, দেশের মৌলিক উন্নয়নে খালেদা জিয়ার বিশেষ অবদান রয়েছে। দেশ-বিদেশি বহুমুখি ষড়যন্ত্র থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাঁর আপসহীন গণতান্ত্রিক সংগ্রাম জাতি আজীবন মনে রাখবে। বর্তমানে রাজনীতির ক্রান্তিকালে, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর আন্দোলনকালীন সময়ে বেগম খালেদা জিয়ার প্রস্থান জাতি ও তার রাজনৈতিক দলের জন্য বিশাল ক্ষতির। বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামে উদবুদ্ধ হয়ে দলটির সব পর্যায়ের নেতৃবৃন্দ দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও স্থিতিশীলতায় উদ্যোগী হবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এদিকে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অন্যান্য নেতৃবৃন্দও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!