1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮.৫২ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

আহমাদুল কবির, মালয়েশিয়া:

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।
সোমবার (৪ আগষ্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া লিডাশীপ ফাউন্ডেশনের কার্যালয়ে সাবেক এই রাষ্ট্রনেতার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈশ্বিক মুসলিম চ্যালেঞ্জ, সামাজিক ও শিক্ষামূলক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাহাথির বিন মোহাম্মদ ড. মাওলানা শোয়াইব আহমদকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে শততম জন্মবার্ষিকীতে প্রবীণ এ রাষ্ট্রনায়ককে শুভেচ্ছা জানান ড. শোয়াইব আহমদ। তিনি মাহাথির মোহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ড. শোয়াইব আহমদ বলেন, ‘ড. মাহাথির একজন কিংবদন্তি রাষ্ট্রনায়ক। তাঁর দূরদর্শিতা ও নীতিনিষ্ঠতা মুসলিম বিশ্বের জন্য অনন্য অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘মাহাথির বিন মোহাম্মদ নিছক রাজনীতিবিদ নন; তিনি মানবতার পক্ষে দৃঢ কণ্ঠ এবং মুসলিম বিশ্বের অন্যতম অবিভাবক। ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম ইস্যুতে তাঁর অবস্থান অসাধারণ সাহসিকতার প্রতীক।’
ড. মাহাথিরও ড. শোয়াইব আহমদের আন্তর্জাতিক পরিমন্ডলে অবদানের প্রশংসা করেন এবং উভয়েই মুসলিম ঐক্য, ইনসাফ ও অগ্রগতির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে তুন ড. মাহাথির বিন মোহাম্মদকে নিয়ে খচিত আলোকচিত্র ঘুরে দেখেন মাওলানা শোয়াইব আহমদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!