1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫.৩৬ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিএনপি কখনোই সংবিধান ছুঁড়ে ফেলার পক্ষপাতী নয়—এ মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। দলীয় আদর্শ ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় অবিচল থেকেছে।”
রিজভী আরও বলেন, “গণতন্ত্রের অস্তিত্ব বারবার রক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আমাদের প্রেরণার মূল উৎস।”

সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় বিএনপি কোনো ছাড় দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। জানান, দলের বিভিন্ন জেলা পর্যায়ে সংগঠনের গঠনমূলক কার্যক্রমের পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চার থেকে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

রুহুল কবির রিজভী জানান, শৃঙ্খলা ও নীতিগত কঠোরতার মাধ্যমে বিএনপি ভবিষ্যতের আন্দোলন ও দলকে আরও সুসংগঠিত করে গড়ে তুলতে চায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!