1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন ওএসডি

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫, ১২.৩৪ এএম
  • ৭৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসকের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার (২০ জুন) সকাল থেকে টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া এলাকার বাসিন্দা। জানা গেছে, জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ওই নারীর স্বামীর বড় বোনের জামাই। পারিবারিক আত্মীয়তার সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

উল্লেখ্য, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!