1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময়

  • আপডেট টাইম :: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৩১ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতালকে দালালচক্র মুক্ত করে রোগীদের সেবার মান বাড়ানোর দাবিসহ বিভিন্ন দাবি জানিয়েছে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ। ১ সেপ্টেম্বর রবিবার বিকেলে সনাকের সভাকক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ে এসব কথা জানান সনাকের সংশ্লিষ্টরা। সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান, সনাকের সভাপতি যোগেশ্বর দাস, টিআইবির কো অর্ডিনেটর আরিফুর রহমান প্রমুখ। ‘স্বাস্থ্যখাতে চাই-সুশাসন’ শ্লোগানকে সামনে রেখে হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে স্বাস্থ্য সেবার মান উন্নয়নেরজন্য লক্ষ্যে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই মতবিনিময় সভা করে।
সনাকের অধিপরামর্শ সভায় দ্রুত তথ্য ও অনুসন্ধান কেন্দ্র/হেল্প ডেস্ক কার্যকরী করার উদ্যোগ গ্রহণ, অভিযোগ জানানোর জন্য একটি হট লাইন নাম্বার চালু করা, অভিযোগ রেজিস্টার চালু করা, ডাক্তার ও নার্সের ডিউটি রোস্টার দৃশ্যমান স্থানে রাখা, মেডিসিনে’র হালনাগাদ তালিকা দৃশ্যমান স্থানে রাখার ব্যবস্থা করা, আউটডোর ডাক্তারদের যথা সময়ে ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ইন্টার্নী কাউকে দিয়ে প্রেসক্রিপশন না করানো; কোন বিভাগের ডাক্তার অনুপস্থিত থাকলে, তা আগাম নোটিশ দিয়ে জানিয়ে দেয়া এবং হাসপাতালের ভিতর ও বাহির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয়। এসব দাবির প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, সনাক যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে তার অধিকাংশর সাথে আমরা একমত। তবে নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, হাসপাতালে ডাক্তার নার্স, পরিচ্ছন্নকর্মীসহ সকল বিভাগেই জনবল কম। ফলে সংশ্লিষ্টদের ওভারলোড নিয়ে কাজ করতে হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!