1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ সদর হাসপাতাল: আউটসোর্সিং কর্মচারীদের সমস্যা সমাধানে কমিটি গঠন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১১.২০ এএম
  • ৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের চাকুরী সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সদর হাসপাতাল মিলনায়তনে এ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিভিল সার্জন প্রতিনিধি, হাসপাতাল প্রতিনিধি, সাংবাদিক ৪ জন, বিএনপির ৪ জন, জামায়াতের ২জন ২, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিম ও আউটসোর্সিং এর ২জন এবং স্বেচ্ছাসেবক ২জন কর্মীকে কমিটির সদস্য রাখা হয়েছে।
সভা চলাকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সমর কুমার পালের সামনে আউটসোর্সিং চাকুরি নিয়ম-কানুন বিষয় পক্ষে-বিপক্ষে উপস্থাপন করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, আউটসোর্সিং নিয়োগের আয়া শাহিনা আক্তার পলি, নিরাপত্তা কর্মী মিজানুল হক, ওয়ার্ড বয় তৌফিক মিয়া, স্বেচ্ছাসেবক কর্মী আব্দুল কাদির।
এ সময় সমস্যা সমাধানে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী মাসুম হেলাল, আল হেলাল, বিএনপি নেতা রেজাউল হক, আবুল কালাম, জামায়াতের তোফায়েল আহমদ খান, খেলাফত মজলিসের সাখাওয়াত হোসেন প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, আউটসোর্সিং কর্মীরা ও স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!