1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ফরিদপুরে আ. লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭.২৫ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সাতদিনের মাথায় এই প্রথম ফরিদপুর জেলার মধ্যে আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করল আওয়ামী লীগ।

সোমবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় জেলার আলফাডাঙ্গা ডাকবাংলো সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সারাদেশে আওয়ামী লীগ, সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলায় ঘটনায় প্রতিবাদ সমাবেশে করে দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার কর্মী সমর্থক বিক্ষোভে সমাবেশে অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে শেষে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা প্রমুখ।

এ সময় বক্তারা সারাদেশের আওয়ামী লীগ নেতাদের ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা জানান। বক্তারা জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা ঘরে ফিরবে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা উপস্থিত সকলকে শেখ হাসিনাকে দেশে আনার জন্য শপথ বাক্য পাঠ করান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!