1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

লেখাটি বন্ধু সুশান্তের জন্য..

  • আপডেট টাইম :: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ৪.৩৯ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

।। মো.অাব্দুল মতিন।।
অামার বন্ধু সুশান্ত। পুরোনাম সুশান্ত দাস গুপ্ত।বাংলাদেশের সংসদ সদস্যদের সাথে জনগণের দ্রুত যোগাযোগের অনলাইন সেতু অামার এমপি ডট কম এর প্রতিষ্ঠাতা এবং কিছু দিন অাগে তাঁর সেই উদ্যোগ টি ভারতের নয়া দিল্লীতে M billionth SouthAsia Award 2017 তে ভূষিত হয়েছে। যাদের তাঁর সম্পর্কে কোন ধারণা নেই তারা তাঁকে কিভাবে দেখেন সেটা তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। অামরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২০ একরের ক্যাম্পাসে একসাথে বেড়ে উঠেছি,মিথস্ক্রিয়া হয়েছে তাই তাঁর সম্পর্কে শুনা নয়,দেখা অভিজ্ঞতা। তাঁর গুণ মানুষকে সহজে অাপন করে নেয়,বন্ধু বৎসল,সদালাপী,মানবিক,অকুতোভয় ; কিন্তু বঙ্গবন্ধুর মুল চেতনার বিরোধী অাপন পর যেই হোক সে একচুল ও ছাড় দিতে রাজী নয়। এটি তাঁর বিরল রাজনৈতিক অাদর্শের গুণ যা অাজ অনেক কৃত্রিম বড় নেতাদের মধ্যে ও নেই। দেশে এবং ইংল্যান্ডে সে ‘Civil and Environmental Engineering’ এর ডিগ্রি ধারী একজন প্রতিভাবান প্রকৌশলী। ইংল্যান্ড অাওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়; হয়তো হৃদয়ে লালন করে নিজদেশে জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যতে
দেশের জন্য কিছু করবে এটাতো দোষের কিছু নয়? বরং এরকম প্রতিভায় অপেক্ষায় ভবিষ্যত বাংলাদেশ। এছাড়া ক্যাম্পাসে রাজনীতি করে যারা তাঁদেরকে রাজনীতিতে সক্রিয় হলে যে হাওরের প্রতিকূল ঢেউ অার হিজল, বরুন,করচের ভিড়ের বিষাক্ত সাপদের ফনা ডিঙ্গিয়ে রাজপথে যেতে হয় তা তাঁদের কে শেখাতে হয়না। অামরা সাস্টিয়ান দেশে,বিদেশে অামাদের ভবিষ্যত প্রতিনিধির তালিকায়তো ইতোমধ্যে সুশান্তকে তালিকা ভুক্ত করেই রেখেছি। তাঁর সৃজনশীল কর্মকান্ডে অামরা দলমত নির্বিশেষে দারুণ উদ্দীপ্ত হই। তাঁর গতকালের ফেসবুক স্ট্যাটাসটি পড়ে মনটা খারাপ হয়েগে। সে লিখেছে,
“গতকালকে বাসায় একটি চিঠি পেলাম-যথারীতি বেনামী। হত্যার হুমকি দিয়ে চিঠি। হত্যার হুমকি দিয়ে তালিকা বা বেনামে চিঠি এর আগে ও বহুবার পেয়েছি। কিন্তু এবারের বিষয়টি ভিন্ন। পরিবার পরিজন, স্ত্রী সন্তানকে হত্যার হুমকি দেয়াতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং লন্ডনের ফরেস্ট গেইট পুলিশকে জানিয়েছি, পুলিশ চিঠিটি ফরেনসিক টেস্টে পাঠিয়েছে।” কি জঘন্য মানসিকতা! মানুষ কারে সাথে দ্বিমত দেখা দিলে,রাজনীতির প্রতিপক্ষ হলে,ভিন্ন অাদর্শ হলে তাকে নিবৃত করার জন্য সপরিরে হত্যার হুমকিদেখানোর মতো কাপুরুষতস? বেনামীচিঠি দিয়ে হুমকির দৃষ্টতা! ধিক্কার জানাই। জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি অাশা করতেই পারি। বন্ধু তোমার পরবর্তী জবাবটি সঠিকই হয়েছে,
“It doesn’t matter if I am safe or not. It doesn’t matter if I am at London or Habiganj. Nobody could stop me speaking the truth. The challenge is on.”। তোমার কিসের ভয়? দেশবিদেশে অামরা তোমাকে অভিষ্ট লক্ষে পৌছে দেয়ার জন্য এখনো জীবিত অাছি। তুমি এগিয়ে যাওও ভয় হীন চিত্তে। জয় তোমার হবেই। ওরা বরং তোমাকে ভয় দেখিয়ে বড় করে দেবার দায়িত্ব নিয়েছে অবচেতন মনে।
কবি হেলাল হাফিজের ‘ তীর্থ’ কবিতার কয়েকটি লাইন তোমার জন্য উৎসর্গ করেছেন,
“ভয় দেখালে ভয় পায়না অনেকে,
তবু তাকে সে ভয় দেখালে?
যে মানুষ জীবনের সবকটি শোক- দ্বীপে গেছে,
সবকিছু হারিয়েই সে মানুষ
হারাবার ভয় হারিয়েছে,
তারপর তীর্থ হয়েছে। ”

স্নেহের মী ও নী মা মনিকে নিয়ে ভাল থাকিস বন্ধু। অনেক ভাল। অবিরাম শুভ কামনা।
লেখক: মো.অাব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
শাহজালাল মহাবিদ্যাল
জগন্নাথপুর,সুনাম গঞ্জ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!