1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে প্রাণ গেলো মাইশার

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১.০৯ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে মাইশা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মাইশা উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াপাড়া) গ্রামের খোকন মিয়ার মেয়ে।

শিশুটির মামা ফুল মিয়া জানান, মাইশা তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকত। রোববার দুপুর ২টার দিকে সে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তাঁর মা বাড়ির কাজ করছিলেন। হঠাৎ শিশুটি বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, পানিতে পড়া ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!