1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে চার দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪.০১ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যাদার উদ্যোগ নেওয়ায় শিক্ষামন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে চার দফা দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন সুনামগঞ্জ ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’ নেতৃবৃন্দ। ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আজিজুল শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান। সাংবাদিক সম্মেলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদেক্ষপ গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, জাতীয় মেধার অপচয় রোধ, প্রশাসনে শ্রেণি স্বার্থ দ্বন্ধ নিরসন এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদে প্রবেশ রোধপূর্বক পেশা পরিবর্তনের আত্মঘাতি সিদ্ধান্ত আইনি কাঠামোয় বন্ধ করা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট, পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারি প্রকৌশলীদেরকে সহকারি প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রদান।
লিখিত বক্তব্যে আরো বলেন, স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে ও দক্ষ জনশক্তির দক্ষতা উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে এই উদ্যোগ বিরাট ভূমিকা রাখবে এমন আহ্বান জানিয়ে জনবান্ধব এই উদ্যোগকে ব্যাহত করতে ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (বাংলাদেশ আইইবি) এর প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য বলে জানান নেতৃবৃন্দ। এ ধরনের জাতি বিনাশী কর্মকা- থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভক্ত দেশের প্রকৌশল কর্মাঙ্গনের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাষ্ট্রীয় ব্যাপক অর্থে শিক্ষিত ডিগ্রি প্রকৌশলীদের প্রকৌশল গবেষণা, উদ্ভাবনী ও পরিকল্পনায় মনোযোগ বাড়ানোর পাশাপাশি ডেস্ক ইঞ্জিনিয়ারিং নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা প্রয়োজন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানানো হয় সাংবাদিক সম্মেলনে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!