1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ভুতুড়ে বিলে দুশ্চিন্তায় দিনমজুর কবীর

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৬.০৬ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এক দিনমজুরের নামে ভুতুড়ে বিল পাঠিয়ে তাকে হয়রানি করছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ভুতুড়ে বিল থেকে পরিত্রাণ পেতে ওই দিনমজুর জেলা ও উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে এসে লিখিত আবেদন দিলেও আবেদন নেয়নি কর্তৃপক্ষ। এদিকে ভুতুড়ে বিল পরিশোধ না করলে মামলার ভয় দেখাচ্ছে পল্লী বিদ্যুৎ।
পল্লী বিদ্যুৎ থেকে সরবরাকৃত বিদ্যুৎ বিল পর্যালোচনা করে দেখা গেছে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের দিনমজুর কবীর হোসেনের গ্রাহক নম্বর ১০৬২০৬৫২৬৪০২০। গত বছরের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিলের কাগজ পর্যালোচনা করে দেখা গেছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ১ হাজার ৬২৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে মর্মে বিল দিয়েছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস। এর আগে নভেম্বরে ৪৫ ইউনিট, অক্টোবরে ১০ ইউনিট, সেপ্টেম্বরে ৫০ ইউনিট, আগস্টে ৪৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। কিন্তু ডিসেম্বরে ১৬২৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে বলে বিল দেয় কর্তৃপক্ষ। বিল পেয়ে আঁতকে ওঠেন দিন মজুর। তিনি পরদিন শান্তিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে এসে এজিএম নাজির হোসেনের কাছে লিখিত অভিযোগ জানালে অভিযোগ নেননি তিনি। পরে জেলা অফিসে এসে জোনাল ম্যানেজারের অফিসে লিখিত আবেদন দিতে চাইলে ওই অফিসও আবেদনটি নেয়নি। পরে তিনি আবারও শান্তিগঞ্জ অফিসে গিয়ে তার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য বারবার এজিএম নাজির হোসেনকে অনুরোধ করেন। অনুরোধে ওই কর্মকর্তা গণিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে গণিগঞ্জ অফিসের কর্মকর্তা দিন মোহাম্মদ আরিফ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেন ওই দিনজমুর মাত্র দুটি লাইট ব্যবহার করেন। তার ঘরে কোনও ফ্যানও নেই। ওই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারও করেননি তিনি। তবে মূল সংযোগ লাইনের সঙ্গে তার ঘরের সংযোগ লাইনে ত্রুটি ছিল। এ কারণে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছিল। পরে তার সংযোগ লাইন মেরামত করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু তার ভুতুড়ে বিলের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়নি। এখন বারবার এই বিল পরিশোধের জন্য তাড়া দিচ্ছে কর্তৃপক্ষ।
অভিযোগকারী কবীর হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ নিয়মিত যে বিল দিতো তাও বেশি ছিল। আমি বারবার লাইনম্যানস বিলম্যানকে সমস্যা দেখার জন্য বললেও তারা কেউ গুরুত্ব দেয়নি। অবশেষ যখন বিশাল ভুতুড়ে বিল দেয় তখন আমি বাধ্য হয়ে অফিসে এসে ধর্ণা দেই। তিনি বলেন, আমার ঘরে কোন ফ্যান নাই। মাত্র দুটি বাতি জ্বালাই। কিভাবে ১৬২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে বলে আমার প্রায় ২২ হাজার টাকার উপরে বিল আসে গত ডিসেম্বর মাসে। এই বিল পরিশোধ করতে হলে বাড়ি বিক্রি করে করতে হবে। আমার অন্য উপায় নেই। পল্লী বিদ্যুতের লাইন ম্যান ও লাইন টেকনেশিয়ান এসেও সরেজমিন তদন্ত করে দেখে গেছে আমি এই বিদ্যুৎ ব্যবহার করিনি। তাদের সমস্যার কারণেই আমার নামে ভুতুড়ে বিল এসেছে।
ইউপি সদস্যা মোছাব্বির হোসেন বলেন, কবীর হোসেন খুবই গরিব মানুষ। সে একটি ফ্যান কেনার সামর্থ্যও রাখেনা। শুধু রাতে লাইট জ্বালান। এই লোকের নামে ভূয়া বিল দিয়েছে পল্লী বিদ্যুৎ। এরা গরিব মানুষদের হয়রানি করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
গণিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যান আমিনুল ইসলাম বলেন, এই সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আর সমস্যা নেই এবং বিলও বেশি আসছেনা। ওই গ্রাহকের লাইনে সমস্যা থাকার কারণে বিল বেশি এসেছিল। এখন তাকে এই বিল দিতে হবে। এই বিল মাফ করার কোনও সুযোগ নেই।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মিলন কুমার কু- বলেন, কেন এত বিল আসছে আমি বলতে পারবনা। এটা স্থানীয় অফিস বলতে পারবে। আমি এসব সমাধান করার জন্য বসে আছি নাকি? আমার অনেক কাজ আছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!