1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি রনজিত সরকার, খোঁজ নিলেন রোগীদের

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৯.৩৯ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি ::
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। জনবল সংকটের মধ্যেও হাসপাতালে সেবার মান সন্তোষজনক থাকায় কর্তব্যরত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। একইসঙ্গে সেবার মান আরও ভালো করার তাগিদ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা প্রমুখ।
এদিকে শয্যার চেয়েও রোগীর সংখ্যা বেশি হওয়ায় শূন্যপদে লোকবল নিয়োগ দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে তিনি জানান ।

শূন্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে এমপি রনজিত সরকার বলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসহায় হাওরবাসীর চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সেবার মনোভাব নিয়ে এ হাসপাতালের চিকিৎসকরা করোনাসহ বিভিন্ন দুঃসময়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছে। হাসপাতালে জনবলের ব্যাপক সংকট রয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে পারলে স্বাস্থ্যসেবায় আরও গুরুত্বপর্ণ ভূমিকা রাখবে এ হাসপাতালটি। দ্রুত শূন্যপদে লোকবল নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান এই জনপ্রতিনিধি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!