1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

অভিজিৎ রায়কে স্মরণ করলো সিলেটবাসী

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.১১ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিজ্ঞান চিন্তক ও মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে স্মরণে সিলেটে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। আজ সোমবার( ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদীপ প্রজ্বলন করা হয়। এ সময় অভিজিৎ রায়কে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, অভিজিৎ রায় একটি বিজ্ঞানমনস্ক, উদার ও যুক্তিবাদী সমাজ গঠনের লক্ষ্যে লেখালেখি করেছেন। এ কারণে তাকে প্রাণও দিতে হয়েছে। অভিজিৎসহ কয়েকজন যুক্তিবাদী লেখককে হত্যা এবং সরকারের আপোষের কারণে এখন মৌলবাদী গোষ্ঠী আরও শক্তিশালী হয়ে উঠেছে। দেশে এখন একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। মানুষজন কথা বলতেও ভয় পায়। লেখকরা স্বাধীনভাবে লেখালেখি করতে পারেন না।
এ সময় উপস্থিত ছিলেন, স্থপতি রাজন দাস, প্রাবন্ধিক ও লেখক এনামুল হক, পরিবেশ কর্মী আশরাফুল কবীর, হযরত বিনয় ভদ্রে, অরূপ বাউল, লেখক সামসুল আমিন, মাহবুব রাসেল, রিপন চৌধুরী, মেকদাদ মেঘ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!