1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

হাঁস চরাতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩০ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পল্লীতে জলাশয়ে হাস চরাতে বাধা দেওয়ায় খুন হয়েছেন এক কৃষক। শনিবার দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জিত কুমার দাস (২৭) পেরিনগর গ্রামের জয় কুমার দাশের ছেলে। এ ঘটনায় পুলিশ হত্যাকা-ে জড়িত ৫ জনকে আটক করেছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক জানান, খরচার হাওরের পাশে নিহতের একটি জলাশয় আছে। হাওরের জমিতে বোরো চাষ হওয়ায় এখন হাস চরানো যায়না। একই গ্রামের অজিত দাস তার হাস ওই জলাশয়ে চরাতে গেলে তাতে বাধা দেন রঞ্জিত। এতে ক্ষুব্দ হয়ে অজিত দাস ধারালো ছুরি দিয়ে রঞ্জিতের বুকে ও পেটে আঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনার খবর পেয়েই পুলিশ অজিত দাসসহ ৫জনকে আটক করেছে।
ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়াও এ ঘটনায় নিহতের স্বজনেরা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!