1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সাংবাদিকরা আমার বন্ধু, গাইড, ফিলোসফার, মেন্টর: ড. মোহাম্মদ সাদিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৯ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ সাদিক এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতার মাধ্যমে। সুনামগঞ্জের প্রয়াত সাংবাদিক আব্দুল হাই স্যারের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক সূর্যের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টারের মাধ্যমে আমার কর্মজীবন শুরু হয়। বিন্দু বিন্দু রক্তে পত্রিকায়ও লিখেছি। এই পত্রিকায় বাইনেমে সংবাদ ছাপা হলে ওই সময় ট্রাফিক পয়েন্টে পত্রিকা বিলি করতাম। এরপরে চাকুরিজীবনেও আমি সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছি। আমার কর্মজীবনে গণমাধ্যমের কর্মীরা ছিলেন আমার ফ্রেন্ড, ফিলোসোপার ও গাইড। এবং কখনো কখনো তারা আমার মেন্টরও ছিলেন। গণমাধ্যম আমাকে কর্মজীবনে অনেক সাহায্য করেছে। আ,ি গণমাধ্যমের কাছে ঋণী।
তিনি বলেন, ঢাকায় অবস্থানকালে আমি কবি শামসুর রাহমান, আহসান হাবিবের সান্নিধ্য পেয়েছি। তারা আমার কবিতা ছাপার সঙ্গে কবি সাহিত্যিকদের সাক্ষাৎকার এনে ছাপানোর দায়িত্ব দিতেন। কর্মজীবনেও ঢাকার সিনিয়র জুনিয়র সাংবাদিকদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছি। আমি সব গণমাধ্যম কর্মীদের ভালোবাসা ও সহযোগিতা চাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!