1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জাপার মনোনয়ন চেয়ে মেজর ইকবালের ছেলে ইনান সুনামগঞ্জ-৪ আসনের মাঠে

  • আপডেট টাইম :: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৫.৪১ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
এবার মাঠে নামলেন সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত মেজর ইকবাল হোসেন চৌধুরীর ছেলে ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয়। সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেতে ইতোমধ্যে তিনি পোস্টার সাটিয়েছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে জেলা শহরে শতাধিক লোক নিয়ে শোডাউনও করেছেন। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে এই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন বলে জানান। উল্লেখ্য প্রয়াত মেজর ইকবাল হোসেন চৌধুরী এই আসনে ১৯৭৯, ৮৬ ও ৮৮ সনে এমপি ছিলেন। তিন মেয়াদেই তিনি জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জে জাতীয় পার্টিকে তৃণমূলে শক্তিশালীকরণে তার বিরাট ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক মহল। এখনো নদীর উত্তরপাড়ে তার অসংখ্য গুণগ্রাহী নেতাকর্মী আছেন।
জাতীয় পার্টির পুরনো নেতাকর্মীরা জানান, মেজর ইকবাল হোসেন চৌধুরীর রাজনৈতিক প্রভাবে ২০০৮ সালে এই আসনে তার স্ত্রী বেগম মমতাজ ইকবালকে মনোনয়ন দেয় মহাজোট। তিনি বিপুল ভোটি এমপি নির্বাচিত হওয়ার বছর খানেক পরেই মারা যান। এরপর ২০১৪ সালের জাতীয় নির্বাচনে এই আসনে মহাজোটের মনোনয়ন পান বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের ভাই ও সাংবাদিক ও আইনজীবী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। টানা দুই মেয়াদে তিনি মহাজোটের এমপি নির্বাচিত হন। গত জাতীয় নির্বাচনে ইকবাল-মমতাজ এমপি দম্পতির ছেলে ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয় সুনামগঞ্জে মনোনয়নের জন্য গণসযোগ ও পোস্টারিং করেন। শেষ পর্যন্ত মনোনয়ন পান পীর ফজলুর রহমান মিসবাহ।
এবার আবারও নির্বাচনের তোড়জোর শুরু হলে এলাকায় আসেন ইনান। তিনি ইতোমধ্যে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার তার পিতার বিশ্বস্থ পুরনো নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে আবারও মাঠে নামেন। ঘরোয়াভাবে তাদের অনেকের সঙ্গে মতবিনিময় করেন। গত সপ্তাহে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে মনোনয়ন প্রত্যাশায় পোস্টার সাটিয়েছেন।
শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের আরপিননগরস্থ বাসভবন থেকে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি শহরের পশ্চিম বাজার, মধ্যবাজার, জগন্নাথবাড়ি, সব্জি বাজার, মাছ বাজার, পান বাজার, পুরাতন জেল রোড, ডিএস রোড, ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন এলাকায় গণসযোগ করেন। গণসংযোগকালে তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন বলে জানান।
এসময় তার সঙ্গে গণসংযোগে ছিলেন সাবেক কমিশনার নাজিম উদ্দিন, সাবেক কমিশনার আবুল হোসেন ছোট মিয়া, সাবেক কমিশনার ওমর ফারুক, সাব্বির আহমদ, আমির আলী, রনিসহ অনেকে।
ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয় বলেন, সুনামগঞ্জ-৪ আসন জাতীয় পার্টির আসন। আমাদের প্রয়াত চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বাবা মেজর ইকবাল হোসেন চৌধুরী জাতীয় পার্টিতে তৃণমূলে প্রতিষ্ঠা করার কাজ করেছেন। এই আসনের মানুষ বাবাকে তিন বার এমপি নির্বাচিত করে তিন বার মন্ত্রী বানিয়েছে। পরে আমার মাকেও ভোটাররা এমপি বানিয়েছিলেন। প্রবীণ নেতাকর্মীরা এখনো আমার পরিবারের খোঁজ খবর রাখেন। পারিবারিক ঐতিহ্য ও সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি গত জাতীয় নির্বাচন থেকেই মাঠে আছি। এবারও আমি জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবো। আমি তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!