1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৭.০৬ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বিজয়া দশমীর দিনে নানা আচারাদি পালন শেষে সন্ধ্যায় চোখের জলে দেবী দুর্গাকে বিদায় দিয়েছেন ভক্তকুল। রঙের আবিরে চোখের জলে বিসর্জন দিয়েছেন দেবী দুর্গাকে। এবার সুনামগঞ্জ জেলায় ৪২৬টি ম-পে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায় জানান, এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সচেতন সবাই তৎপর ছিলেন। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাই আন্তরিক ছিলেন। যার ফলে একটি ম-পেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এবার শান্তিপূর্ণভাবে উৎসব পালন করেছি। শারদীয় দুর্গোৎসব এবারও সর্বজনীন উৎসবে রূপ নিয়েছিল। বাঙালির এই অসাম্প্রদায়িক উৎসবে সবাই শরিক হয়েছিলেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় জেলার প্রতিটি উপজেলাসহ সংশ্লিষ্ট ম-প এলাকায় দেবীকে চোখের জলে বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সুনামগঞ্জ বালুরমাঠে শহরের ও শহরতলির আশপাশের ম-প থেকে দেবীকে এনে সুরমা নদীতে বিসর্জন দেওয়া হয়। বরাবরের মতো এবারও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বিসর্জন উপলক্ষে বিশেষ আয়োজন করেন। স্টিলের পাতের সঙ্গে রশি টেনে সহজে দেবীকে সেখানে বসিয়ে বিসর্জন দিয়েছেন পূজার্থীরা।
সুনামগঞ্জ রিভারভিউয়ে বিসর্জনকালে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!