1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

গত সিটি নির্বাচনে প্রার্থী না হওয়ায় সিলেটের মেয়র আরিফকে বড় পুরস্কার দিল বিএনপি

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৪২ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নানামুখী চাপ থাকলেও দলের নির্দেশ মাথা পেতে নিয়ে মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ানো আরিফুল হক চৌধুরীকে মূল্যায়ন করেছে দল। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থেকে তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদোন্নতি দিয়েছে দল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল হক চৌধুরীসহ তিনজন বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কমিটিতে পদোন্নতি পেয়েছেন।
এ ছাড়া আরো পাঁচজন নেতাকে কমিটিতে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর বাইরে আরো দুজন নেতা ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সিলেট বিএনপির একাধিক র্শীষস্থানীয় নেতা বলেন, ‘টানা দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। বদরউদ্দিন কামরানের মতো শক্তিশালী প্রার্থীর বিপক্ষে তিনি দুইবার জয়ী হয়েছেন।
দায়িত্ব পেয়ে সিলেট নগরের প্রধান সড়কগুলো সম্প্রসারণ ছাড়াও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এবারের নির্বাচনেও দলের তৃণমূলের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাকে নির্বাচন করার জন্য বলে আসছিলেন। জয়ী হওয়ার মতো অবস্থায় থাকলেও দলের সিদ্ধান্ত মেনে গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তিনি প্রার্থী হননি। তখন থেকেই ধারণা ছিল দল তাকে প্রতিদান দেবে।

এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘দল মূল্যায়ন করলে সেটি বড় প্রাপ্তি। দল মূল্যায়ন করেছে, এখন আমি কাজ দিয়ে তার প্রতিদান দিতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলন আরো বেগবান করতে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। কারণ এ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরব।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!