1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

জাতীয় প্রতিযোগিতায় যন্ত্রসঙ্গীতে ২য় হয়েছে সুনামগঞ্জের সাগ্নিক তালুকদার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৫.৩১ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যন্ত্রসংগীতে ‘গ’ গ্রুপে বৃহত্তর সিলেটের ‘বিষ্ময় বাঁশি বালক’ খ্যাত সাগ্নিক তালুকদার ২০২২ এর জাতীয় প্রতিযোগিতায় ২য় এবং ২০২৩ এর জাতীয় প্রতিযোগিতায় ৩য় হয়েছে। সাগ্নিক তালুকদার সুনামগঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সুব্রত তালুকদার সজলের ছেলে ও সুনামগঞ্জের লেখক গবেষক এবং রাজনীতিবিদ এডভোকেট কল্লোল তালুকদার চপলের ভাতিজা। জাতীয় পর্যায়ে টানা দুই বছরের প্রতিযোগিতায় সুনামগঞ্জকে যন্ত্রসঙ্গীতে পুরস্কার এনে দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা। যন্ত্রসঙ্গীতে সুনামগঞ্জকে জাতীয়ভাবে সম্মানিত করায় অন্য শিশুরাও আগামীতে অনুপ্রাণিত হয়ে সুনামগঞ্জকে নতুন উচ্চতায় আসীন করবে বলে মনে করছেন তারা।
সাগ্নিক তালুকদারের এই কৃতিত্বে সে তার বিভিন্ন পর্যায়ের সঙ্গীত গুরুসহ পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আগামীতে আরো ভালো করতে সবার প্রার্থনা কামনা করেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!