1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিয়ে তিন খুন: এক সপ্তাহ পর এক পক্ষের দুই মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৭.২৪ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দান করা কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন খুনের ঘটনার প্রায় এক সপ্তাহ পর এক পক্ষ দুটি হত্যা মামলা দায়ের করেছে। ১৬ জুলাই রাতে ও ১৭ জুলাই সকালে এই মামলা দুটো দায়ের করা হয়। একটি মামলায় আসামি করা হয়েছে ৬৯ জনকে এবং আরেকটি মামলায় আসামি করা হয়েছে ৯৪ জনকে। দুটি মামলাই দায়ের করেছেন হাসনাবাদ গ্রামের দ্বীন ইসলাম পক্ষের নিহত নজরুল ইসলাম ও বাবুল মিয়ার স্বজনরা।
এদিকে গ্রামের মামলদার আলী পক্ষের নিহত শাহজাহান আলীর পক্ষ থেকে এখনো কেউ মামলা দায়ের করেনি। তবে সংঘর্ষের দুদিন পর বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত মামলদার আলী পক্ষের মোখলেছুর রহমান ১১ জুলাই চিকিৎসা নিতে গিয়ে অটো রিক্সা থেকে ছিটকে পড়ে রাতে বাসায় মারা গিয়েছিলেন। এটিকে সংঘর্ষের মৃত্যু হিসেবে প্রচার করছে একটি পক্ষ। তবে এটির সঙ্গে সংঘর্ষের কোন সম্পর্ক নেই বলে জানায় তার পরিবার ও পুলিশ।
পুলিশ জানায়, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মালদার আলী ও দ্বীন ইসলাম পক্ষের মধ্যে অন্তত চার দশকের পুরনো বিরোধ আছে। এ নিয়ে একাধিকবার দুই পক্ষ সংঘর্ষ ও মামলায় জড়িয়েছে। গত ৭ জুলাই হাসনাবাদ গ্রামের মসজিদে একটি কাঠাল দান করেন এক ব্যক্তি। নামাজ শেষে ওই কাঠাল নিলাম ওঠে। নিলামে কাঠালটি কিনে নেন হাসনাবাদ গ্রামের মালদার আলী পক্ষের খসরু মিয়া। নিলাম ডাক শুনতে পাননি এই দাবি জানিয়ে ফের নিলামে তোলার আহ্বান জানান দ্বীন ইসলাম পক্ষের আব্দুল বাহার। এ নিয়ে দু’জনের আতœীয়-স্বজনরা মসজিদেই তর্কাতর্কিতে জড়ান এবং হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা টনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করে আসেন। তারা শালিসে বিষয়টি দেখে দেবার আহ্বান জানালেও এক পক্ষ শালিস মানতে চায়নি। ১০ জুলাই সকাল ১১টার দিকে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দ্বীন ইসলাম পক্ষের নূরুল হক ও বাবুল মিয়া মারা যান। মালদার আলী পক্ষের শাহজাহান মিয়া মারা যান। সংঘর্ষে আহত হন অন্তত ৪০জন। এ ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর থেকেই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গ্রাম ঘটনার পরই পুরুষশুন্য হয়ে গেছে। এ কারণেই মামলায় বিলম্ব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!