1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মে, ২০২৩, ৮.৫৯ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বেলারুশে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগিয়েছে রাশিয়া। ওয়ারহেড এরই মধ্যে মোতায়েনের পথে আছে বলে জানিয়েছেন বেলারুশের নেতা।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার বাইরে ক্রেমলিন এই প্রথম এ ধরনের বোমা মোতায়েন করছে।

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন গত ২৫ মার্চে রাষ্ট্রীয় টিভিতে।

এরপর গত বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে চুক্তি সই করেন।

পুতিনের সই করা নির্দেশনামা মোতাবেক কৌশলগত পারমাণবিক অস্ত্র এরই মধ্যে মোতায়েনের পথে আছে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো। যদিও এ বিষয়ে ক্রেমলিন থেকে নিশ্চিত করে কিছু এখনও জানানো হয়নি।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ভাষ্য রাশিয়ার।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেছেন, “পশ্চিমা দেশগুলো সম্মিলিতভাবে আমাদের দেশগুলোর বিরুদ্ধে প্রকৃতই অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।”

ইউক্রেইনে সশস্ত্র সংঘাত দীর্ঘায়িত করতে পশ্চিমারা যা কিছু করা সম্ভব তা করছে বলে মন্তব্য করেন শোইগু।

মস্কোয় বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, পারমাণবিক অস্ত্র মোতায়েন এরই মধ্যে শুরু হয়ে গেছে। অস্ত্র এরই মধ্যে বেলারুশে চলে গেছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সম্ভবত। আমি যখন যাব, তখন বিষয়টি খতিয়ে দেখব।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!