1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিদ্যানন্দ ফাউন্ডেশন সস্ত্রীক পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৬.০৯ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উৎসব উদ্‌যাপনের জন্য, হাই কমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মিসেস মনু ভার্মা ২০ এপ্রিল ২০২৩-এ ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি ফাউন্ডেশন সমর্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার প্রদান করেন। তিনি তাদের সঙ্গে তাদের সুখ দুখের কথা শুনেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন।
হাই কমিশনার প্রণব ভার্মা মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন তিনি। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন।
হাই কমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন।
এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে ভারতীয় হাই কমিশন আগামীতে এই ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!