1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

রোজা রেখে কেক খেলেন নায়ক অনন্ত জলিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৯.৫০ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
জন্মদিনে কেক কাটলেন এবং সেই কেক খেয়ে চিত্রনায়ক অনন্ত জলিল বললেন, ‘হায় হায় আমি রোজা’। এমন একটি ভিডিও সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কেক খাওয়া নিয়ে অনন্ত জলিলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার স্ত্রী অভিনেত্রী বর্ষা বলেছেন, ওটা ‘ভুল করে’ হয়েছে। আর ভিডিওটি দেখে তিনি নিজেও মজা পেয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) অনন্ত জলিলের জন্মদিন। এ উপলক্ষে সকাল ১১টায় শুভাকাঙ্ক্ষীদের মোহাম্মদপুরে নিজের বাসায় সাক্ষাৎ দেওয়ার কথা আগেই নিজের ফেইসবুক পাতায় দিয়েছিলেন এই চিত্রনায়ক।

সকালে সেই অনুষ্ঠানেই হয় কেক কাটা। সেখানে তার ভক্ত, সিনেমার পরিচালক এবং নিকটজনরা উপস্থিত ছিলেন।

সেই অনুষ্ঠানে কেক কাটার ওই ভিডিওতে দেখা যায়, সবাইকে নিয়ে কেক কাটছেন অনন্ত জলিল। প্রযোজক এমডি ইকবাল কেক খাইয়ে দেন অনন্তকে। তখন তিনি উপস্থিত অন্যদের কেক খেতে বলেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, “হায় হায়, আমি রোজা।”

অনন্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বর্ষা তার ভেরিফায়েড ফেইসবুক পাতায় যে পোস্ট দিয়েছেন, তাতে এই প্রসঙ্গেও লিখেছেন। বর্ষা বলেছেন, “আসলে অনন্ত ভুল করেছে। সারা মাস রোজা রেখে আজকে কী হইলো? যাই হোক আমি নিজেও মজা পেয়েছি ভিডিওটি দেখে।”

অনন্তর পাশে থাকা ‘কিল হিম’ সিনেমার পরিচালক এমডি ইকবালকে উদ্দেশ করে বর্ষা লিখেছেন, “ইকবাল ভাই নিজেও ভুলে গেছে যে অনন্ত ভাই রোজা থাকে এবং আজকেও আছে। ইকবাল ভাই আপনি কেন কেক খাইয়ে দিলেন?”

অনন্ত জলিলের নতুন সিনেমা ‘কিল হিম’ এই ঈদেই মুক্তি পাচ্ছে বলে শোনা যাচ্ছে। এর টিজার এরই মধ্যে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন এমডি ইকবাল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!