1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৮.৪৩ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপন এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।

গত ২০ মার্চ সরকারে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা জানিয়ে দেওয়া হয়।

সেখানে বলা হয়, রোজার কারণে ছুটি থাকলেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। সেদিন সকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে।

নির্দেশনায় বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি করতে হবে।

শুক্রবার বৈশাখের প্রথম প্রভাতে নানা আয়োজনে সারা দেশে বরণ করে নেওয়া হবে ১৪৩০ বঙ্গাব্দকে। বরাবরের মতই রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের সূচনা হবে রাজধানীতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে বর্ণময় মঙ্গল শোভযাত্রা।

২০১৬ সালে ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ- এর মর্যাদা পায় এই মঙ্গল শোভাযাত্রা। পরের বছর সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বাইরে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মঙ্গল শোভাযাত্রা উদযাপনের সিদ্ধান্ত নেয়।

মাউশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মাউশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

এদিন আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরের সাথে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। মঙ্গল শোভাযাত্রার গুরুত্ব প্রচারের পাশাপাশি সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে।

নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক ভিত্তিক বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকরা এ কার্যক্রম সুবিধাজনক সময়ে মূল্যায়ন করবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!