1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ, প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট টাইম :: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭.৪৬ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়েছে পাবেল আহমেদ নামের এক যুবক। বিষয়টি প্রেসক্লাবের সভাপতির দৃষ্টিগোচর হলে শনিবার (৮ এপ্রিল) শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অন্যদিকে রবিবার (৯এপ্রিল) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুপুরে এক জরুরি সভায় মিলিত হন প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা এ ঘটনায় নিন্দা জানান।
জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রথীন্দ্র চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কাজী বদরুজ্জামান কার্যকরী সদস্য প্রীতম দাশ প্রমুখ। শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর অপপ্রচার করায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন আমি ছুটিতে রয়েছি। অভিযোগের বিষয়ে আমি অবগত। তিনি থানায় এসে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান থানার অফিসার ইনচার্জ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!