1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ছাত্রলীগের সব ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৮.৩০ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ছাত্রলীগের যেসব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি নেই সেসব ইউনিটিটে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আগামী ৫ মে এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (০৫ এপ্রিল) এ নির্দেশ দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের যেসব সাংগঠনিক ইউনিটের (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, মেডিকেল কলেজ ও কেন্দ্রের আওতাধীন কলেজ শাখা) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি সেসব ইউনিটকে আগামী ৫ মের মধ্যে গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ইউনিট পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!