1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে গণহত্যা দিবসে আলোচনা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৮.৫৬ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
ছাতকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন বুলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, শিক্ষক কামাল উদ্দিন, হেলালুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাওলানা জিয়াউর রহমান, সাংবাদিক সাকির আমিন। এ সময় উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব মোস্তফা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা সতেরো স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!