1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হবে: এমপি মানিক

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১২.৪০ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার:
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিছক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপ নিচ্ছে। দেশের মানুষ এখন নিজের মৌলিক অধিকার ভোগ করতে পারছে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ক্ষেত্রে উন্নত বিশ্বের মতো সুবিধা দেয়ার পথ ধরেই এগিয়ে চলছে দেশের উন্নয়ন কার্যক্রম। শিক্ষার হারকে শতভাগে উন্নীত করতে সরকার বৃত্তিমূলক বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে। অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে তৈরী করছে অত্যাধুনিক ভবন। শিক্ষার উন্নয়নে দেশের তৃণমুল পর্যায়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। তিনি গর্ববোধ করে বলেন, ছাতক-দোয়ারার শতকরা ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। সাধারন শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় এনেছেন তিনি। এমপি মানিক আরো বলেন, ভবিষ্যতে ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ছাতক-দোয়ারা সহ দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বালাদেশ বাস্তবায়ন করতে সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। শনিবার বিকেলে ছাতকের চরমহল্লা টেটিয়ারচর বাজারে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, সুনামগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, আবুল হাসনাত, আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশতাক আহমদ। এর আগে চরমহল্লা ইউনিয়নের সাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরদুলভ চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি ১ কোটি টাকা ব্যয়ে পৃথক ৪টি একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!