1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে সীমান্তে হতাহত বন্ধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৩৭ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সীমান্তে হতাহত ও ফায়ারিং বন্ধ, মাদকদ্রব্য, গবাদি পশুর চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ কল্পে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের নালিকাটা সীমান্ত হাটে প্রায় চার ঘন্টা বিজিবি-বিএসফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি ও বিএসএফ প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরে পরস্পরের সহযোগিতা কামনা করেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মাহবুবুর রহমান ২৮ বিজিবির পক্ষে এবং ভারতের শিলংয়ের ১৯৩ বিএসএফ ব্যাটালিয়েনের পক্ষে অধিনায়ক শ্রী রাজিব কুমার নেতৃত্ব দেন।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এছাড়াও ২৮ বিজিবি প্রতিনিধি দলে ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, বনগাঁও, লাউড়েরগড়, ডলুরা ও টেকেরঘাট বিউপির কোম্পানী কমান্ডার এবং ভারতের ১৯৩ বিএসএফ বিএন এর কমান্ড্যান্ট, স্টাফ অফিসার ও কোম্পানী কমান্ডাররা অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মাহবুবুর রহমান বলেন, সীমান্তে হতাহত, অযাচিত ফায়ারিং, মাদকদ্রব্য ও গবাদিপশুর চোরাচালান প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া দুই দেশের কোন নাগরিক যাতে অবৈধভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে সীমান্ত পারাপার করতে না পারে সেটা নিয়ে দুই পক্ষই কথা বলেছে। তিনি আরো বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!