1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫১ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা করেছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহায়তায় এই কর্মাশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ খেলাঘর আসরের সভাপতি বিজন সেনরায়।

অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম।

সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া ১০ জনের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অনেক সমস্যা বড়দের নজরে আসে না। বড়রা এসব নিয়ে ভাবেও না, এড়িয়ে যান। এতে শিশুদের মনোজগতে প্রভাব পড়ে।

তবে শিশুরা যদি তাদের সমস্যা, সম্ভাবনা, চিন্তা-ভাবনার কথা হ্যালো ডট বিডিতে তুলে ধরতে পারে তাহলে বড়রা সচেতন হবেন। তারা এসব দিকে নজর দিবেন।

বক্তারা শিশুদেরকে তাদের চারপাশের ঘটনাগুলো, যেগুলোর সংবাদমূল্য আছে তা নিজেদের ভাষায় তুলে ধরার জন্য আহ্বান জানান। এভাবে লিখতে লিখতে একদিন এই ছোটরাই বড় লেখক হয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ে প্রতিবেদন তৈরির জন্য ক্ষুদে সাংবাদিকদের শহরের বিভিন্ন স্থানে নিয়ে যান কর্মশালা পরিচালক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!