1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

শাল্লায় অষ্ট প্রহরব্যাপি হ‌রিনাম সংকীর্তন শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫০ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
প্রতি বছ‌রের মতো এবারও সুনামগঞ্জ জেলার অন্তর্গত শাল্লা উপজেলার ডুমরা গ্রামের যুব সংঘের উদ্যোগে শুরু হয়েছে অষ্ট প্রহরব্যাপি লীলা সংকীর্তন।
শুক্রবার ৪ঠা ফাল্গুন বিকেলে হরিনাম সংকীর্তন মঞ্চে শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে ৯ তম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুভারম্ভ হয়েছে।
শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন শ্রী চৈতন্য দাশ গোস্বামী।
রাত ৮টায় শুভ অধিবাস কীর্তন পরিবেশনা করেন শ্রী অধীর ভৌমিক।
উক্ত সংকীর্তনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪টি কীর্তনীয়া দল- শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রীহরি সম্প্রদায় (সিলেট), শ্রী অনন্ত জিউর সম্প্রদায় (দিরাই সুনামগঞ্জ), শ্রী আখিঁ সম্প্রদায় (নেএকোনা) কীর্তন পরিবেশন করবেন।
৬ ই ফাল্গুন রবিবার দধি ভাংগনের মাধ্যমে শেষ হবে হরিনাম সংকীর্তন।
ডুমুরা গ্রামের যুব সংঘের কীর্তন কমিটির সভাপতি পলাশ চৌধুরী বলেন, বিশ্ব মানবতার শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এই হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
কীর্তন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন দাস, হরিনাম সংকীর্তন উৎসব মুখর শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হবে বলে জানান।
এতে সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা এবং উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন কীর্তন ক‌মি‌টির সদস্যরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!