1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বাউল শাহ আবদুল তোয়াহেদকে চিকিৎসা সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ১.৪৩ পিএম
  • ৪৩০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
একুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ভাগ্নে, একান্ত সহচর বাউল শাহ আব্দুল তোয়াহেদকে চিকিৎসার জন্য ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দিরাই প্রেসক্লাব কার্যালয়ে দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি দিরাই প্রেসক্লাবের আজীবন সদস্য আজিজুর রহমান বুলবুল’র পক্ষ থেকে এ চিকিৎসা সহায়তার টাকা বাউল শাহ আব্দুল তোয়াহেদের হাতে তুলেদেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, তিতন মিয়া প্রমুখ। উল্লেখ্য বাউল শাহ আব্দুল তোয়াহেদ দীর্ঘদিন ধরে লিভার ও নিউরোলোজি রোগে ভুগছেন। সিলেটের গ্যাস্ট্রোলিভার ও প্যানক্রিয়াস স্পেশালিস্ট ডা. মধুসুদন সাহা ও নিউরো স্পেশালিস্ট ডা. মতিউর রহমানের তত্তাবধানে আজিজুর রহমান বুলবুলে’র সহায়তায় চিকিৎসা সেবা গ্রহন করে আসছেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা ঢাকায় নেয়ার ফরামর্শ দিয়েছেন। এজন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু ভবঘুরে সংসারহীন এ বাউল সাধকের যেখানে দূ-বেলা খাওয়ার ব্যবস্থাই নেই, সেখানে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেয়া তার জন্য দুঃসাধ্য ব্যাপার। এজন্য দেশ বিদেশের সকল দাসবীরদের কাছে এ মরমী সাধককে বাঁচাতে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য দিরাই প্রেসক্লাব ও ভাটিবাংলা বাউল একাডেমীর পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা- আব্দুল তোয়াহেদ, সঞ্চয়ী হিসাব নং- ২৮৬০১০১০৭২৮১৩, পূবালী ব্যাংক দিরাই শাখা, সুনামগঞ্জ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!